/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে ১ কোটি পরিবার পাবে টিসিবির পণ্য

আইএনবি ডেস্ক: রাষ্ট্রীয় মালিকানাধীন বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এক মাসের জন্য ১ কোটি নিম্ন-আয়ের পরিবারের মধ্যে মৌলিক চারটি প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে ।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঢাকায় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।

এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, কার্ডধারী পরিবারের কাছে একটি প্যাকেজ বিক্রি করা হবে। প্রতি প্যাকেজে থাকবে ১০০ টাকা লিটার মূল্যের ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল, ৭০ টাকা দরের ১ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরের লাল মসুর ডাল ২ কেজি, ৩০ টাকা দরের ৫ কেজি চাল।

কার্ডধারীরা ডিলারের দোকান বা সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত স্থায়ী ডিলারের কাছে থেকে এসব পণ্য কিনতে পারবেন।

আইএনবি /বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

আজ থেকে ১ কোটি পরিবার পাবে টিসিবির পণ্য

আপডেটের সময় : ০৬:২৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩