/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে : প্রধানমন্ত্রী

আইএনবি ডেস্ক: এবার ইফতার পার্টি না করে আওয়ামী লীগ প্রমাণ করেছে মানুষের কল্যাণে কাজ করে। আওয়ামীলীগ খেতে নয়, জনগণকে দিতে আসে। বৃহস্পতিবার গণভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমার নির্দেশমতো ইফতারপার্টি না করে দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছেন। পবিত্র রমজানে মানুষের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র্য আগামীতে আরও কমানো হবে। মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারবো। অনেকে গর্ব করে বলেন- এক হাজারের ওপর ইফতার পার্টি করেছেন। তারা তা খেয়েছেন। আর আওয়ামী লীগ খেতে নয়, দিতে আসে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় কথা।

প্রধানমন্ত্রী বলেন, দলের অগণিত নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ সংগঠন মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আবারও দেশের মানুষকে বলতে চাই, আওয়ামী লীগ আপনাদের পাশে থাকে। যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এই ঈদে সবার জীবনে সুখ, শান্তি নেমে আসুক। অনাবিল আনন্দ বয়ে যাক। এই কামনা করি।
এসময় সরকার প্রধানের ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। এছাড়া দলের সিনিয়র নেতারাও হাজির ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

আওয়ামী লীগ খেতে নয়, জনগণকে দিতে আসে : প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০১:২৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪