/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু ৩৮, সংক্রমিত ৩৪৮০

আইএনবি নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দেশে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন এবং করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮০ জন।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫০২ জন। আর মোট শনাক্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ৭৮৬ জন।

সোমবার ( ২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৬২টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৭১৯টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৬৭৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৭৫৫ জন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে মৃত্যু ৩৮, সংক্রমিত ৩৪৮০

আপডেটের সময় : ১২:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০