/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনে নিভে গেলো আরও ৩৭ প্রাণ

আইএনবি নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ৩ হাজার ২৪০ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক লাখ ৮ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত একদিনে মারা গেছেন আরো ৩৭ জন। সবমিলিয়ে দেশে মোট মারা গেছেন এক হাজার ৪২৫ জন।

শনিবার (২০ জুন) দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৯০৫। এছাড়া আক্রান্ত হয়েছেন ৮৭ লাখ ৭৬ হাজার ৪৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৬ লাখ ৪০ হাজার ২২০ জন।

আইএনবি/ বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

একদিনে নিভে গেলো আরও ৩৭ প্রাণ

আপডেটের সময় : ০৯:৫৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০