/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টিসিবির পণ্য উপজেলা পর্যায়ে বিক্রির ব্যবস্থা করতে হাইকোর্টের নির্দেশ

আইএনবি নিউজ: বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং টিসিবির চেয়ারম্যান কে আগামী ৭ দিনের মধ্যে স্বল্পমূল্যে পণ্য বাংলাদেশের সকল উপজেলা লেভেলে বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি জেবি এম হাসানের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

সেইসঙ্গে এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা লিখিত আকারে আগামী ১১ জুন আদালতকে জানাতে বলেছে এবং ওই দিন পরবর্তী আদেশের জন্য ধার্য করা হয়েছে।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোহাম্মদ কাউসার।

এর আগে ল’ এন্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে গত ৩১ মে রিট করেন ব্যারিস্টার পল্লব। তার আগে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। যথাযথ জবাব না পেয়ে পরে রিট করা হয়।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

টিসিবির পণ্য উপজেলা পর্যায়ে বিক্রির ব্যবস্থা করতে হাইকোর্টের নির্দেশ

আপডেটের সময় : ০৮:৩৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০