/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ১৯৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আইএনবি নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আরও ১৯৮ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ জনে।

আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ১০৪১ জন।

শুক্রবার (১৫ মে) পুলিশ সদর দপ্তর এবং ঢাকা মহানগর পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুইজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রয়েছেন ১১৫২ জন ও আক্রান্তদের সংস্পর্শে আসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তিন হাজার ৯১ জনকে। এ পর্যন্ত ৩৩৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন সাতজন।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

২৪ ঘণ্টায় ১৯৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আপডেটের সময় : ১২:১৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০