/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

 পদ্মাসেতুর ২৮তম স্প্যান বসলো , দৃশ্যমান ৪ হাজার ২শত মিটার

মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর।।
পদ্মাসেতুর ২৮তম স্প্যান বসানো হয়েছে আজ শনিবার। এতে দৃশ্যমান হলো সেতুর চার হাজার ২শত মিটার। ২৭তম স্প্যান বসানোর ১৪ দিন পর নতুন ২৮তম স্প্যানটি বসানো হলো। আর বাকি রইলো ১৩টি স্প্যান।

পদ্মাসেতুর উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের উপর বসানো হয়েছে ‘৪-বি’ স্প্যানটি। পিলার দুইটির অবস্থান মুন্সিগঞ্জের মাওয়া ও মাদারীপুরে শিবচরে। সকাল সারে ৭টা থেকে শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম। বেলা ৯ টায়া ২০ ও ২১ নম্বর পিলারের ওপর দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে বসানো সম্ভব হয়েছে স্প্যানটি।

তিনি আরো জানান, শুক্রবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে নেয়া হয়েছে। এ মাসের শেষ সপ্তাহে ২৯তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকল্প সংশ্লিষ্টদের।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণে কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

 পদ্মাসেতুর ২৮তম স্প্যান বসলো , দৃশ্যমান ৪ হাজার ২শত মিটার

আপডেটের সময় : ০৫:২৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০