/* */
Dhaka , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় পুলিশ-শ্রমিকদের সংঘর্ষ, শতাধিক কারখানায় সাধারণ ছুটি

আইএনবি ডেস্ক: সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাকশ্রমিক অসন্তোষ ও সহিংস সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় এবং কারখানার নিরাপত্তা রক্ষায় মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুর পর্যন্ত শতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।

মঙ্গলবার দুপুরে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় দেওয়ান পাম্পের পাশে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য নিশ্চিত করেন শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

শিল্প পুলিশ প্রধান জানান, আন্দোলনকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সাধারণ শ্রমিকেরা কাজে যোগ দিতে চাইলেও কিছু বহিরাগত উসকানিদাতা প্রতিদিন সকালে কারখানা থেকে শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালাচ্ছে। তিনি স্পষ্ট করেন, পুলিশ শ্রমিকদের প্রতিপক্ষ নয়; বরং পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আত্মরক্ষার্থেই কেবল টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড প্রয়োগ করে উসকানিদাতাদের ছত্রভঙ্গ করা হচ্ছে।

এসপি মোমিনুল ইসলাম ভূঁইয়া আরও উল্লেখ করেন, শিল্প পুলিশের আওতাধীন আট শতাধিক পোশাক কারখানার মধ্যে সাভারের বেশিরভাগ কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে সহিংসতা এড়াতে নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরানী এলাকার শতাধিক কারখানায় ছুটি দেওয়া হয়েছে। অনেক মালিক কারখানা চালুর জন্য অতিরিক্ত নিরাপত্তা চেয়েছেন এবং পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর আহত হওয়া প্রসঙ্গে তিনি জানান, এ পর্যন্ত পুলিশের প্রায় ৫০ জন সদস্য আহত হয়েছেন, যার মধ্যে গতকালই আহত হন ২০ জন এবং মঙ্গলবার এক পুলিশ সদস্য মাথায় ইটের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের বিবৃতি

আশুলিয়ায় পুলিশ-শ্রমিকদের সংঘর্ষ, শতাধিক কারখানায় সাধারণ ছুটি

আপডেটের সময় : ০৮:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬