/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

আইএনবি ডেস্ক: বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ, স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নীতির সঙ্গে একমত প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশকে প্রয়োজনীয় পূর্ণাঙ্গ সহায়তা দিতে আন্তর্জাতিক এই সংস্থাটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি নানাবিধ সংকট ও পূর্ববর্তী দায়-দায়িত্বের বোঝার মুখে ছিল। বিশ্বজুড়ে চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাবও এই চ্যালেঞ্জকে বাড়িয়ে দিয়েছে, যা বিশ্বব্যাংক স্পষ্টভাবে অনুধাবন করছে। তিনি আরও উল্লেখ করেন যে সরকারের নির্বাচনী ইশতেহার ও অর্থনৈতিক পরিকল্পনার সঙ্গে বিশ্বব্যাংকের অগ্রাধিকারের সামঞ্জস্য রয়েছে।

বিশ্বব্যাংকের কাছে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা সংক্রান্ত খবরের ব্যাপারে অর্থমন্ত্রী স্পষ্ট করে জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং এটিকে ঘিরে ভুল বার্তা দেওয়া উচিত নয়। পুরো আলোচনাটি একটি চলমান প্রক্রিয়া, যা ব্যাংকক থেকে শুরু করে ঢাকায় আগামী কয়েক মাস ধারাবাহিকভাবে পর্যালোচনার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ নেবে। পাশাপাশি আইএমএফ বা বিশ্বব্যাংকের সাম্প্রতিক জিডিপি ও মূল্যস্ফীতি পূর্বাভাস নিয়ে কোনো বিতর্কে না গিয়ে সরকার বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে নিজস্ব পথনকশা অনুযায়ী কাজ চালিয়ে যাবে বলেও জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

আপডেটের সময় : ০৫:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬