/* */
Dhaka , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আইএনবি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী মোসা. সেলিনা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

দুদকের পক্ষ থেকে আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত মো. আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার জোরে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে অনুসন্ধানের জন্য ইতোমধ্যে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা গেছে যে অভিযোগ-সংশ্লিষ্ট এই দম্পতি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত ও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকায় তাদের বিদেশ গমনে কড়া নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন বলে আদালতকে জানানো হয়। আদালত দুদকের আবেদনটি আমলে নিয়ে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ারুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেটের সময় : ০৫:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬