/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

সিলেট প্রতিনিধি: রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশ বর্জন করেছে সিলেট মহানগর বিএনপি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাসহ বেশ কয়েকজন সংসদ সদস্য অংশ নেননি।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির সফর বা তার কর্মসূচির প্রতি কোনো দ্বিমত না থাকলেও, স্থানীয় নেতাকর্মী ও সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ না করে এককভাবে অনুষ্ঠান আয়োজন, যথাযথ সম্মানজনক উপায়ে আমন্ত্রণ না জানানো এবং সংবর্ধনার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষের কারণেই এই বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী অভিযোগ করেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করে স্বেচ্ছাচারিতাপূর্ণ উপায়ে এই আয়োজন করা হয়েছে এবং নিয়ম রক্ষার মতো করে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে অনুপস্থিত থাকা উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, মিফতাহ সিদ্দিকী, আবুল কাহের চৌধুরী শামীম ও রেজাউল হাসান কয়েস লোদিসহ শীর্ষস্থানীয় নেতারা। তবে নেতারা স্পষ্ট করেছেন যে, তারা মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির অন্যান্য কর্মসূচিতে অংশ নিলেও শুধুমাত্র সিসিকের এই অগোছালো ও অসম্মানজনক আয়োজনের ব্যবস্থাপনার কারণেই সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

আপডেটের সময় : ০৭:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬