ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার Logo জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী Logo ১৫ মাস পর দেশে ফিরছেন ইলিয়াস কাঞ্চন Logo পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গাজীপুরে সাতজনকে হত্যার ঘটনায় বিচারের মুখে হাসিনা-হারুনসহ ১০ জন Logo ঢাকার চারপাশে সচল হবে নৌপথ, প্রধানমন্ত্রীর নির্দেশনা Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও)

কারাগারে নেওয়ার পথে এনসিপি নেতা তানভীরকে ডিম নিক্ষেপ

বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে নেওয়ার পথে আদালত চত্বরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে বুধবার (৫ আগস্ট) ভোরে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের আদেশের পর তানভীরকে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল ইসলামের নেতৃত্বে একদল ছাত্রদল নেতাকর্মী তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেন। উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তানভীরকে নিরাপদে কারাগারে নিয়ে যান।

এ বিষয়ে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল ইসলাম বলেন, গাজী সালাউদ্দিন তানভীরের বিচার হওয়া উচিত। তিনি আমাদের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

কারাগারে নেওয়ার সময় ডিম নিক্ষেপের বিষয়ে জানতে চাইলে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, এটা তাদের দলের পক্ষ থেকে আবেগের বহিঃপ্রকাশ। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দিইনি।

রিমান্ডের বিষয়ে ইকবাল বাহার বলেন, আমরা রিমান্ডের আবেদন করব। এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল সাইবার সুরক্ষা আইনে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে উসকানিমূলক বক্তব্য থাকায় তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। পরে সমালোচনার মুখে তানভীর পোস্টটি মুছে ফেলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউনূসকে পাশে নিয়ে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কারাগারে নেওয়ার পথে এনসিপি নেতা তানভীরকে ডিম নিক্ষেপ

আপডেট সময় ০৩:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬