ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পাবিপ্রবিতে ১৫ জুলাই থেকে শুরু প্রথম বর্ষের ক্লাস

সংগৃহীত ছবি

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৫ জুলাই (বুধবার) থেকে শুরু হবে।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জিএসটি (GST) গুচ্ছভুক্ত ভর্তি পদ্ধতির আওতায় ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান), বিবিএ, বিএসএস, ব্যাচেলর অব আর্কিটেকচার, বি.ফার্ম এবং প্রফেশনাল প্রোগ্রামের প্রথম বর্ষে চূড়ান্তভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১৫ জুলাই থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

পাবিপ্রবিতে ১৫ জুলাই থেকে শুরু প্রথম বর্ষের ক্লাস

পাবিপ্রবিতে ১৫ জুলাই থেকে শুরু প্রথম বর্ষের ক্লাস

আপডেট সময় ০৮:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬