ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩ ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন, নিহত ১ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে মিছিলের প্রস্তুতি থেকে গ্রেপ্তার ১৩ ছাত্রলীগ নেতাকর্মী রিমান্ডে সৈয়দপুরে তুলার মিল-গোডাউনে আগুন সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন নামঞ্জুর নতুন করে রেল যোগাযোগের আওতায় আসছে ১০ জেলা আদাবরে অভিযানের সময় হামলায় ওসি-এসআই আহত, দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ আশুলিয়ায় নিজের মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা
প্রাথমিকভাবে পাওয়া তথ্যে অন্তত ১ জন নিহত এবং চারজন আহত হওয়ার খবর জানা গেছে।

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন, নিহত ১

সংগ্রহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশে মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেলে হাইশি অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে অন্তত ১ জন নিহত এবং চারজন আহত হওয়ার খবর জানা গেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কিনহাই প্রদেশের হাইশিতে বিকালের দিকে আঘাত ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, বেইজিং সময় বিকেল ৫টা ৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পরপরই পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়টি মূল্যায়ন করছে।

মূল ভূমিকম্পের পর একাধিক আফটারশকও রেকর্ড করা হয়েছে। এর মধ্যে একটি আফটারশকের মাত্রা প্রায় ৫ ছিল বলে জানিয়েছে সিইএনসি।

উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে অন্তত ১ জন নিহত এবং চারজন আহত হওয়ার খবর জানা গেছে।

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন, নিহত ১

আপডেট সময় ০৭:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬