ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

ঈদযাত্রায় ব্যস্ত পদ্মা সেতু, একদিনে প্রায় ৫ কোটি টাকার টোল আদায়

আইএনবি ডেস্ক:পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার করেছে। এ সময় টোল আদায় হয়েছে প্রায় ৫ কোটি টাকা।

পদ্মা সেতুর সাইট অফিস সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় মোট ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা টোল আদায় করা হয়েছে।

সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার করেছে। এ প্রান্ত থেকে আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা টোল।

অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন চলাচল করেছে। এ অংশে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক ও অতিরিক্ত সচিব আলতাফ হোসেন সেখ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাওয়া টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে। যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ৪৫ দিনের বিশেষ কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে প্রতি তিন সেকেন্ডে ১০টি যানবাহন টোল পরিশোধ করে সেতু পার হচ্ছে। মোটরসাইকেলের জন্য আলাদা তিনটি লেনসহ মোট ১০টি লেনে টোল আদায়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

ঈদযাত্রায় ব্যস্ত পদ্মা সেতু, একদিনে প্রায় ৫ কোটি টাকার টোল আদায়

আপডেট সময় ১২:৩৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬