ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু Logo আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী Logo নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ভিসি কলিমউল্লাহকে (ভিডিও) Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার

হামে আক্রান্তদের বড় অংশই টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য ডেস্ক:স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে হামে আক্রান্ত শিশুদের মধ্যে ৭৪ শতাংশই কোনো টিকা নেয়নি। এছাড়া আক্রান্তদের ১৪ শতাংশ এক ডোজ টিকা গ্রহণ করেছে।

বুধবার (২৯ এপ্রিল) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

তিনি বলেন, টিকাদান কার্যক্রম চলমান থাকায় আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে জনগণের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং তখন আক্রান্তের হার কমে আসবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে কাজ করছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

এদিকে, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ১ হাজার ৩১৮ জন সন্দেহভাজন হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৮ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সংস্থাটি আরও জানায়, পরীক্ষার সীমাবদ্ধতার কারণে সব সন্দেহভাজন রোগীর পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে রোগ নির্ণয় ও চিকিৎসা সক্ষমতা বাড়াতে কাজ চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের

হামে আক্রান্তদের বড় অংশই টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় ০২:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬