/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

আইএনবি ডেস্ক: রাজধানীর বাড্ডায় কমিশনার গলিতে মঙ্গলবার (১১ নভেম্বর) দিনগত রাতে গুলিতে মামুন শিকদার (৩৯) নামের এক যুবক নিহত হয়েছেন।

দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাতে কয়েকজন দুর্বৃত্ত মধ্য বাড্ডার কমিশনার গলি এলাকায় মামুন শিকদারকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যান। গুলিবিদ্ধ ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ওসি বলেন, নিহত ওই ব্যক্তি একজন শ্রমজীবী ছিলেন বলে জানা গেছে। মামুন যে বাসায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তিনি সে বাসায় থাকতেন না। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

আপডেটের সময় : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫