/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

আইএনবি ডেস্ক: দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শিক্ষা মন্ত্রণালয়ের ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়িভাড়া প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১৯ অক্টোবর) তারা জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন চালাচ্ছেন। দুপুরে শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলের কর্মসূচিও ঘোষণা করেছেন।

শিক্ষকরা দাবি করেছেন, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি না করা পর্যন্ত আন্দোলন চলবে।

এর আগে এদিন সকালে অর্থ বিভাগ বাড়িভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বৃদ্ধির প্রস্তাব দেয়। উপসচিব **মিতু মরিয়মের স্বাক্ষরিত অফিস আদেশ অনুযায়ী, এটি ১ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে শিক্ষকরা এই প্রস্তাব মেনে নেননি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

আপডেটের সময় : ০৮:২১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫