/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

আইএনবি ডেস্ক: রাজধানীর মহাখালীর আমতলীতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ‘গুলশান পেট্রোল পাম্পে’ বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- গুলশান ক্লিন অ্যান্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)। অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

দগ্ধ স্বপন মোল্লা জানান, আমতলী ওই পেট্রোল পাম্পের ট্যাংক পরিষ্কার করার জন্য তাদের সেখানে নেওয়া হয়েছিল। ট্যাংকের তেল সব বের করা হয়। এরপর ভেতরে নেমে তারা পরিষ্কার করার আগে বৈদ্যুতিক ফ্যান দিয়ে গ্যাস বের করছিলেন। এক পর্যায়ে যখন বৈদ্যুতিক ফ্যান বন্ধ করতে যান তখনই ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ওই সাতজনের শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আগুন তখনই নিভে গেছে।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, সাতজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কার কত শতাংশ পুড়েছে তা কিছুক্ষণ পর বলা যাবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

আপডেটের সময় : ১২:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫