/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটি নিয়ে যে সিদ্ধান্ত জানাল মন্ত্রিসভা

আইএনবি ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পূর্বঘোষণা অনুযায়ী (চাঁদ দেখা সাপেক্ষে) আছে আগামী ১০ থেকে ১২ এপ্রিল। সেখানে এই ছুটি আরও এক দিন বাড়ানোর সুপারিশ করেছিল আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সোমবার আইনশৃঙ্খলা কমিটির সেই সুপারিশ নাকচ করেছে মন্ত্রীসভা। মন্ত্রীসভা জানায়, আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি আরও এক দিন বাড়ানোর যে আবেদন করেছিল তা গ্রহণ করা হয়নি। অর্থাৎ ৯ এপ্রিল ঈদের অতিরিক্ত ছুটি পাচ্ছে না সরকারি চাকুরিজীবীরা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।’

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

ঈদের ছুটি নিয়ে যে সিদ্ধান্ত জানাল মন্ত্রিসভা

আপডেটের সময় : ০৭:২০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪