ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শেষ হচ্ছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ

আইএনবি ডেস্ক: একাদশ জাতীয় সংসদের মেয়াদ আজ শেষ হচ্ছে । একাদশ সংসদের সর্বোচ্চসংখ্যক ২৫টি অধিবেশন বসেছে। কাল শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় বসবে এই সংসদের প্রথম অধিবেশন।

প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এরই মধ্যে সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধীদলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১, ওয়ার্কার্স পার্টির ১ আর কল্যাণ পার্টির ১ জন সংসদ সদস্য আছেন।

এই সংসদের ২৫টি অধিবেশনের মধ্যে দুটি বিশেষ অধিবেশন ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের ৮ নভেম্বর বিশেষ অধিবেশন বসে। পরের বিশেষ অধিবেশনটি ছিল জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত বছরের এপ্রিল মাসে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

আজ শেষ হচ্ছে একাদশ জাতীয় সংসদের মেয়াদ

আপডেট সময় ০৬:৩৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪