ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষনা করেছে ফিফা

আন্তর্জাতিক ডেস্ক:অনির্দিষ্টকালের জন্য ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কাকে (এফএফএসএল) নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

শনিবার (২১ জানুয়ারি) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে, ফুটবল ফেডারেশনের কাজে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার ব্যাখ্যায় বলা হয়েছে, ফিফার নির্ধারিত রোডম্যাপ থেকে বিচ্যুত হয়েছেন শ্রীলঙ্কান ফুটবলের নিয়ন্ত্রকরা। মূলত গত ১৪ জানুয়ারি শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে অনিয়মের অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিবৃতিতে ফিফা বলেছে, শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশনের কোনো প্রতিনিধি এবং ক্লাবগুলো নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ফিফার আইন অনুযায়ী, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এফএফএসএল-কে সকল প্রকার সদস্যপদ বরখাস্ত করা হয়েছে।

নিষেধাজ্ঞার মানে এফএফএসএল এবং এর কোনো সদস্য এখন থেকে ফিফা এবং এএফসি (এশিয়ান ফুটবল কাউন্সিল)-এর অধীনে ফুটবলের কোনো উন্নয়ন কর্মসূচী, কোর্স এবং ট্রেনিং কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে পারবে না। তবে পরবর্তী ফিফা কংগ্রেসে সদস্যদের বৈঠকে এই নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হবে। এরপর এই নিষেধাজ্ঞা তুলেও নেওয়া হতে পারে। তবে এর আগে শ্রীলঙ্কার ফুটবলে যথেষ্ট ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীলঙ্কাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষনা করেছে ফিফা

আপডেট সময় ০৫:২৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩