/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

আইএনবি প্রতিবেদক: কিশোরগঞ্জে নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে বাস চালকরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকে বাস চালকরা কিশোরগঞ্জ থেকে ঢাকাসহ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন। হঠাৎ করে পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস চালকরা বলেন, সরকার যে আইন করেছে সেই আইন মেনে পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে আমাদের পক্ষে গাড়ি চালানো সম্ভব নয়। যদি পাঁচ লাখ টাকা জরিমানা দেওয়ার ক্ষমতা আমাদের থাকতো তাহলে গাড়ি না চালিয়ে ব্যবসা শুরু করতাম। যদি এভাবে জরিমানা দিয়ে গাড়ি চালাতেই হয়, সে ব্যবস্থা গাড়ির মালিকরা করবে। প্রয়োজনে তারা গাড়ি চালাবে, আমরা চালাবো না।

চালকদের দাবি, সড়ক দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করা, দুর্ঘটনায় চালকের পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল, চালকের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণির পরিবর্তে পঞ্চম শ্রেণি করা, ৩০২ ধারার মামলার তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখা, পুলিশি হয়রানি বন্ধ, ওয়েজ স্কেলে জরিমানা কমানো ও শাস্তি বাতিল করা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

কিশোরগঞ্জ থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

আপডেটের সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০১৯