/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আইএনবি ডেস্ক: গোটা জাতি শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে । মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার পর রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম। আর প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। পরে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে, দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

আজ ভোরের আলো ফোটার আগেই মানুষের ঢল নামে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ জনগণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়।  বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেটের সময় : ০৫:২৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১