/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূস আত্মসমর্পণ করে জামিন পেলেন

আইএনবি ডেস্ক: গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন জামিন পেয়েছেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর ফৌজদারি আইনে হওয়া মামলায় তারা  আত্মসমর্পণ করে  ।

ঢাকার তৃতীয় শ্রম আদালত মঙ্গলবার (১২ অক্টোবর) শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। ঢাকার তৃতীয় শ্রম আদালতের পেশকার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, প্রতিষ্ঠানটির পরিচালক নূর জাহান বেগম ও  শাহজাহান।

এদিন সকাল ১১টার পর আদালতে হাজির হন ইউনূসসহ চার আসামি। এরপর আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় প্রত্যেকের জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে তাঁরা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। লঙ্ঘনগুলোর মধ্যে রয়েছে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাঁদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ  তহবিল গঠন করা হয়নি।

এ ছাড়া কম্পানির লাভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা তাদের দেওয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর বাদী হয়ে এই মামলা করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

ড. ইউনূস আত্মসমর্পণ করে জামিন পেলেন

আপডেটের সময় : ০৬:৩৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১