/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২২৬ টাকা ১২ কেজির সিলিন্ডারে দাম বাড়ল

আইএনবি ডেস্ক: তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ল । এখন থেকে অতিরিক্ত টাকা গুনতে হবে সিলিন্ডার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ৩৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৫৯ টাকা করা হয়েছে।

রবিবার রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসির শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব রুবিনা ফেরদৌসী, সদস্য মকবুল ইলাহি, আবু ফারুকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি সিপি অনুসারে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৬৬০ থেকে বেড়ে ৮০০ ডলার এবং ৬৫৫ থেকে বেড়ে ৭৯৫ ডলার হয়েছে। মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় অক্টোবরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড প্রতি) এলপিজির দাম প্রতি কেজি ৮৩ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ১০১ টাকা ৬৮ পয়সা করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

২২৬ টাকা ১২ কেজির সিলিন্ডারে দাম বাড়ল

আপডেটের সময় : ০৮:৫০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১