/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখহাসিনা ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন .

আইএনবি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও সংক্রমণ রোধে চলমান ‘কঠোর লকডাউনে’ ক্ষতিগ্রস্তদের সহায়তায় এ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বুধবার (২১ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অস্বচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বরাদ্দকৃত এই টাকা দিয়ে জেলা প্রশাসকগণ লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুস্থ, ভাসমান এবং অস্বচ্ছল মানুষকে নানা সহায়তা দেবেন।

চলমান লকডাউনে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের সহায়তায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার। নগদ অর্থ, খাবার, টিসিবির মাধ্যমে সাশ্রয়ে নিত্যপণ্য বিক্রি, কৃষকদের সহায়তার মতো বেশকিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

প্রধানমন্ত্রী শেখহাসিনা ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন .

আপডেটের সময় : ১০:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১