/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে শুক্রবার ঢাকায় আসছেন জন কেরি

আইএনবি ডেস্ক: আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় আসছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২২-২৩ এপ্রিল জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানাতে তার এই সফর।

জন কেরি এখন ভারত সফরে রয়েছেন। শুক্রবার দিল্লি থেকে বিশেষ বিমানে তিনি ঢাকায় আসবেন। ঢাকায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি বৈঠক করবেন।

সূত্র জানায়, জন কেরির ঢাকা সফরকালে আলোচনায় জলবায়ু ইস্যুই প্রাধান্য পাবে। তবে দুই দেশের দ্বিপক্ষীয় ইস্যুতেও আলোচনা হতে পারে। রোহিঙ্গা ইস্যুও আলোচনায় আসতে পারে।

জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি আগামী ২২-২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে ক্লাইমেট ইস্যুতে একটি সম্মেলনের দাওয়াত দিতে ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি জো বাইডেনের পক্ষ থেকে এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন।

যুক্তরাষ্ট্রে ৪০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের অংশগ্রহণে ভার্চ্যুয়াল মাধ্যমে এই জলবায়ু সম্মেলন আয়োজন করা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিশ্চিত করতে সশরীরে আমন্ত্রণপত্র নিয়ে আসছেন জন কেরি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে শুক্রবার ঢাকায় আসছেন জন কেরি

আপডেটের সময় : ০৭:১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১