ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি আবু জাহিরকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি: সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাহির করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ায় হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।

সকাল সোয়া ১০টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ থেকে তাকে নিয়ে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।

হেলিকপ্টারে মেজর ডা. আশরাফুল, সংসদ সদস্যের ছোট ভাই বদরুল আলম ও ব্যক্তিগত সহকারী সুদীপ দাস ছিলেন।

সুদীপ দাস সাংবাদিকদের জানান, গত ২৫ অক্টোবর আবু জাহিরের নমুনা পরীক্ষার জন্য দেয়া হয়। পরদিন রিপোর্ট পজিটিভ আসে। এরপর এক রাত তিনি নিজ বাসভবনেই ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে সিএমএইচে নেয়া হচ্ছে।

সুদীপ দাস আরও জানান, দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকে আট মাস ধরে এমপি আবু জাহির তার নির্বাচনী এলাকার সবাইকে সচেতন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। সাহস যোগাচ্ছিলেন সবাইকে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এমপি আবু জাহিরকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

আপডেট সময় ০৬:৫০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০