/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় আরো ২৭ প্রাণহানি

আইএনবি নিউজ:আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে। এ মারণভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ৩৯ জনের প্রাণহানি ঘটে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করলেন ৩৩৩৩ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ২৮৫১ জন।

গোটা বিশ্ব এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ায় এই ভাইরাস। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এক কোটি ৮৯ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাত লাখ ১১ হাজার। তবে এক কোটি ২১ লাখের বেশি রোগী এরই মধ্যে সুস্থ হয়েছেন।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

দেশে করোনায় আরো ২৭ প্রাণহানি

আপডেটের সময় : ০৯:১৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০