/* */
Dhaka , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

শেরপুর প্রতিনিধি:শেরপুরে শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে হারেজ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ৫ জনকে আটক করে।

এ সংঘর্ষে অন্তত ৬ জন গুরুতরভাবে আহত হয়। নিহত হারেজ আলী ওই গ্রামের মৃত শরাফত আলী মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হরিণধরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরে এলাকার দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের দাবিতে একপক্ষ আদালতে একটি নিষেধাজ্ঞা মোকদ্দমা দায়ের করে। উক্ত মামলায় আদালত ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিতের নির্দেশ দেন। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম (বাবুল) ও এডহক কমিটির সভাপতি শফিকুল ইসলাম মুক্তাসহ ওই পক্ষের অন্যান্যরা সকাল ১০ টার দিকে কমিটির বিষয়ে বিদ্যালয় অফিস কক্ষে এক সভা আহ্বান করেন। এসময় ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য হারেজ আলীসহ এ পক্ষের লোকজন প্রতিবাদ করলে এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইএনবি /বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেটের সময় : ০৬:৪৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫