ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেট প্রতিনিধি: সিলেটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়, যা ঢাকা থেকে প্রায় ২৪৪ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। ভূমিকম্পটি হালকা শ্রেণির হলেও তাৎক্ষণিকভাবে কম্পন অনুভূত হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে ভূমিকম্প অনুভূত

আপডেট সময় ০৪:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬