/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরে নিম্নচাপ, ১ নম্বর সংকেত

আইএনবি নিউজ: বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে বলে আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার বেলা ১২টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে; কক্সবাজার থেকে ১২৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা থেকে ১৩৩৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা থেকে ১২৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

সিনিয়র আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশের বিভিন্ন স্থানে টানা তাপ্রবাহের মধ্যে নিম্নচাপের প্রভাবে বাতাসে জলীয় বাষ্প বাড়ায় ভ্যাপস গরম অনুভূত হচ্ছে।

এ নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে। এরপর ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার শঙ্কাও রয়েছে। এখনও অনেক দূরে… আরও দুটি ধাপ দেখে পরিস্থিতি পযবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

শুক্রবার বেলা ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় এবং কুমিল্লা অঞ্চলে অস্থায়ী দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিডিনিউজ

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

সাগরে নিম্নচাপ, ১ নম্বর সংকেত

আপডেটের সময় : ০১:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০