ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

ফরিদপুরেরে ভাঙ্গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান

ফরিদপুর প্রতিনিধি: জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুরেরে ভাঙ্গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ঢাকা–ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা বাসস্ট্যান্ডে পরিস্থিতি পরিদর্শন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এসময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী, এপিবিএন ও বিজিবি কর্মকর্তারা এবং সদস্যবৃন্দ।

ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, আইন-শৃঙ্খলা ও জান মালের নিরাপত্তা রক্ষায় যা যা করনীয়, সব করছি। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছ। গতকাল থেকেই মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাপিড একশন ব্যাটালিয়ান, এপিবিএন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ। ভাঙ্গার যেসব পয়েন্টে অবরোধকারীরা নামতে পারে সকল পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আশা করছি অনাকাঙ্ক্ষিত কোন কিছুই ঘটবে না।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পরকীয়া প্রেমিকের সঙ্গে কথার সময় কান্না, ৩ বছরের সন্তানকে মেরে ফেললেন মা

ফরিদপুরেরে ভাঙ্গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান

আপডেট সময় ০৫:৫৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫