/* */
Dhaka , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ৫০ টাকা

যশোর প্রতিনিধি: একদিনের ব্যবধানে যশোরে বিভিন্ন বাজারে পাইকারিভাবে পেঁয়াজের কেজি প্রতি দাম বেড়েছে প্রায় ৫০ টাকা। বর্তমানে সেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা দরে। যা একদিন আগে বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ১১০ টাকা কেজি দরে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। ফলে বিপাকে পড়েছে এ এলাকার নিম্ন আয়ের সাধারণ মানুষ।

যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবীব জানান, প্রায় প্রতিদিনই বাজার মনিটরিং করা হচ্ছে। মূলত কৃত্রিম সংকটের কারণে যশোরে পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে দ্রুতই যশোরে পেঁয়াজের দাম কমবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ৫০ টাকা

আপডেটের সময় : ১২:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯