ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান
শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচি

নীলক্ষেত ও সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার

ফাইল ছবি

আইএনবি ডেস্ক: এইচএসসি পরীক্ষার্থীদের ঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার দুপুর থেকে নীলক্ষেত ও সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। একই সময়ে সায়েন্সল্যাব মোড়ে ৫০ জনেরও বেশি পুলিশ সদস্য অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এদিকে আন্দোলনের কর্মসূচি থাকলেও বুধবার দেশের ৫৯ জেলায় পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা শেষে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের কর্মসূচি অনুযায়ী, ঢাকার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা সমবেত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ করবেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, উত্তরার বিএনএস সেন্টার, শাহবাগ, সায়েন্সল্যাব এবং মগবাজারে প্রথমে তারা জড়ো হবেন। পরে সেখান থেকে একযোগে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করবেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

শিক্ষার্থীদের লং মার্চ কর্মসূচি

নীলক্ষেত ও সায়েন্সল্যাবে নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০১:৩৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬