/* */
Dhaka , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নদীপথে ভারতে প্রবেশের চেষ্টা, ৩ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নৌকা নিয়ে নদীপথে ভারতে অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০১/৫৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।

এ সময় আটকদের কাছ থেকে তিনটি বাটন মোবাইল ফোন ও ভারতীয় ৭০ রূপি জব্দ করা হয়। আটকরা হলেন- গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের এমতাজুল হকের ছেলে শামিম হোসেন (২৭), সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ কর্মকার (২৩) ও শিবগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের মো. সাত্তারের ছেলে মিজানুর রহমান (২৩)।

বিজিবি জানায়, নৌকা নিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তারা। পরবর্তীতে বিজিবির একটি টহলদল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। পরে বাংলাদেশে ফেরত আসার সময় তাদের আটক করা হয়।

এ ঘটনায় ভোলাহাট থানায় আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় বিজিবি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

নদীপথে ভারতে প্রবেশের চেষ্টা, ৩ যুবক আটক

আপডেটের সময় : ০৮:১৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫