ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম আদালত চত্বরে হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় মানুষের ঢল নেমেছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম জানাজা আদালত প্রাঙ্গনে এবং সাড়ে ১১টার দিকে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

বিকালে তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

জানা যায়, দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গত মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত পুলিশ নগেরর কোতোয়ালি থানাধীন এলাকা থেকে মোট ৩০ জনকে আটক করা হয়।

অন্যদিকে, সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আজ বুধবার চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। গত মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজায় আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। এ সময় তারা সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবি করেন। তাছাড়া, দ্বিতীয় জানাজায় অংশ গ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

নিহত সাইফুল ইসলাম লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। ২০১৮ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা ও আইনজীবী খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই বাছাই করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী খুনে মামলারও প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল

আপডেট সময় ০৭:৩৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪