/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা সন্দেহে ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

আইএনবি নিউজ: রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ায় সোমবার সকালে করোনা আক্রান্ত সন্দেহে ৫ তালা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলেন এক পুলিশ কনস্টেবল।

নিহত পুলিশ কনস্টেবলের নাম তোফাজ্জল হোসেন। তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত ছিলেন।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর সঙ্গে সন্দেহ প্রকাশ করেন। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হন। তিনি বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারী কিছু নিচে পড়ার শব্দ পান তার স্ত্রী। ভবনের অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে আছে।

লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

করোনা সন্দেহে ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

আপডেটের সময় : ১১:০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২০