/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা Logo গঙ্গা চুক্তি নবায়ন: ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন কূটনৈতিক পরীক্ষা

এবার নিম্নচাপ মানিকগঞ্জে, ৩ নম্বর সতর্কতা বহাল

আইএনবি নিউজ:বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে এখন মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে এটি আরও দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের চারটি সমুদ্রবন্দরে এখনো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

শনিবার আবহাওয়ার সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ফরিদপুর-মাদারীপুর অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে গত মধ্যরাতে স্থল নিম্নচাপ আকারে মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হতে পারে। বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করায় সাগর এখনো উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপালে বন্যা ও ভূমিধস, চাই বৈশ্বিক সমন্বিত পদক্ষেপ

এবার নিম্নচাপ মানিকগঞ্জে, ৩ নম্বর সতর্কতা বহাল

আপডেটের সময় : ০৭:৫৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০