ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ‘ডাকাতি’, ১৮ ভরি স্বর্ণ ও ১২ লাখ টাকা লুট

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বাড়ির মালিক রাজা মিয়া জানান,মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে মুখোশ পরা ১২-১৪ জনের একটি ডাকাতদল গ্রিল কেটে বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

রাজা মিয়া পেশায় কাঠ ব্যবসায়ী এবং বালিরটেক বাজার বণিক সমিতির সভাপতি। তার ছেলে সানজিদ আহমেদ সুমন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জানান, সুমন গত বছরের ৫ আগস্ট থেকে দেশের বাইরে রয়েছেন।

রাজা মিয়া বলেন, ‘ডাকাতরা ঘরের দ্বিতীয় তলায় ঢুকে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও ব্যবসার নগদ টাকা নিয়ে যায়। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করব।’

সানজিদ আহমেদ সুমন হোয়াটসঅ্যাপে জানান, ‘ডাকাতরা চাপাতি দিয়ে তার স্ত্রী ও সন্তানদের জিম্মি করে রাখে এবং চিৎকার করলে ক্ষতির হুমকি দেয়। এরপর তারা টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।’

খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ওসি এসএম আমানউল্লাহ। তিনি জানান, ‘ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

আইএনবি/বিভূঁঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ‘ডাকাতি’, ১৮ ভরি স্বর্ণ ও ১২ লাখ টাকা লুট

আপডেট সময় ০৭:৩৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫