ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

কক্সবাজারে ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে হত্যা, ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ২১টি মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. কলিম উল্লাহ ওরফে ‘কলিম ডাকাতকে শনিবার সন্ধ্যায় কক্সবাজার সরকারি কলেজ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কলিম উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের তোতকখালী এলাকার মৃত কবির আহমদের ছেলে।

দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা এই দুর্ধর্ষ অপরাধীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি আভিযানিক দল জানতে পারে যে, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত কলিম ডাকাত কক্সবাজার সরকারি কলেজ এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে দ্রুত একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে ২০১৫ সালের একটি চাঞ্চল্যকর হত্যা মামলা ছাড়াও ডাকাতি, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোট ২১টি মামলা রয়েছে।

র‍্যাব জানায়, গ্রেফতারের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

কক্সবাজারে ২১ মামলার আসামি ‘কলিম ডাকাত’ গ্রেফতার

আপডেট সময় ০৭:১৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬