/* */
Dhaka , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসিফের সেই বান্ধবী ‘অত্যন্ত চতুর প্রকৃতির’, আরও তিন দিনের রিমান্ড

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর বান্ধবী জেরিকা তাসনিম দিশার দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার রহস্য উদ্ঘাটনে ও অন্য আসামির দেওয়া জবানবন্দির সঙ্গে তথ্য মিলিয়ে দেখতে তাঁকে আবারও রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তা জেরিকাকে ‘অত্যন্ত চতুর প্রকৃতির’ আখ্যা দিয়ে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্তকারী সংস্থা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিনের আবেদনে উল্লেখ করা হয়, প্রথম দফায় চার দিনের রিমান্ড চলাকালে ঘটনার রাতের বিভিন্ন বিবরণ ও ভ্রমণের স্থান সম্পর্কে তথ্য পাওয়া গেলেও আসামি বেশ কিছু সংবেদনশীল প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন। এ ছাড়া মামলার অপর গ্রেপ্তারকৃত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের জিজ্ঞাসাবাদের তথ্যের সঙ্গে জেরিকার দেওয়া বক্তব্যের সামঞ্জস্য যাচাই করা প্রয়োজন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের সময়কার ভিডিও ধারণ করে তাহসিফ সাউরি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। ওই ভিডিও প্রকাশের জেরে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা শত্রুতা তৈরি হয়েছিল কি না, নাকি কোনো ব্যক্তিগত বা মনস্তাত্ত্বিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড—সেই বিষয়গুলো তদন্তের আওতায় আনা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের বিবৃতি

তাহসিফের সেই বান্ধবী ‘অত্যন্ত চতুর প্রকৃতির’, আরও তিন দিনের রিমান্ড

আপডেটের সময় : ০৮:২৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬