/* */
Dhaka , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এসআরবি ও শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও শিল্প পুলিশের প্রধানসহ বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের ছয় পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই রদবদলের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। আর এসআরবির বিদায়ী মহাপরিচালক আহসান হাবীব পলাশকে বদলি করা হয়েছে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে। অপরদিকে, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের নতুন প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে শিল্প পুলিশের নেতৃত্বে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) ইসরাইল হাওলাদারকে শিল্প পুলিশের নতুন প্রধান করা হয়েছে। অন্যদিকে শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি পদে থাকা গাজী জসীম উদ্দিনকে টেলিকম সংস্থায় বদলি করা হয়েছে।

এ ছাড়াও রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। আর রেলওয়ে পুলিশের ডিআইজি পদে দায়িত্বরত মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এসআরবি ও শিল্প পুলিশ প্রধানসহ শীর্ষ পর্যায়ে রদবদল

আপডেটের সময় : ১০:১৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬