/* */
Dhaka , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

সংগৃহীত ছবি

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের নাওজোড় এলাকায় বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্জ্য ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে ‘দিগন্ত সোয়েটার’ কারখানার সামনে শ্রমিকরা রাস্তায় নেমে এই বিক্ষোভ শুরু করেন।

মহাসড়কের পাশে থাকা ময়লা-আবর্জনা টেনে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়ায় জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা বাস-ট্রাক তো বটেই, এমনকি অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলেও চরম বাধা প্রদান করেন। একপর্যায়ে যানবাহনশূন্য ফাঁকা মহাসড়কে শ্রমিকদের ক্রিকেট খেলতেও দেখা যায়।

বিক্ষোভের সময় তথ্য সংগ্রহ ও দৃশ্য ধারণ করতে গেলে উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হন আন্দোলনরত শ্রমিকরা। তারা সাংবাদিকদের ছবি তোলা ও ভিডিও তৈরিতে বাধা সৃষ্টি করেন। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কারও সঙ্গে এই স্থানটিতে যোগাযোগের চেষ্টা করা হলেও স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তবে এর আগে সকালে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছিলেন, সকাল ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রকার সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে সরিয়ে দিতে সক্ষম হয়। শিল্পাঞ্চলের প্রতিটি কৌশলগত পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

আপডেটের সময় : ১১:২৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬