/* */
Dhaka , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজ এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি বা অনিয়ম বরদাশত করা হবে না জানিয়ে এমন ঘটনা ঘটলে সরাসরি রাজপথে নামার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় রুমিন ফারহানা এসব কথা বলেন।

দেশের বর্তমান চাঁদাবাজির জঘন্য চিত্র তুলে ধরে তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে নেমেছে যে গবাদিপশুকে ঘাস খাওয়াতেও চাঁদা দাবি করা হচ্ছে, এমনকি চাঁদা না দিলে খামারের মাছে বিষ মেশানোর মতো অপরাধ ঘটানো হচ্ছে। নিজের এলাকায় চাঁদাবাজদের বিন্দুমাত্র ছাড় না দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আমার এলাকায় চাঁদাবাজি হলে আমি কাউকে চিনি না, সরাসরি তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াব। ডান পাশে বালুচোর আর বাম পাশে মামলাবাজ নিয়ে আমি রাজনীতি করতে চাই না।”

রাজনীতিতে স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান জানিয়ে রুমিন ফারহানা স্পষ্ট করেন যে, সারের ডিলারশিপ বা রাস্তার কাজের ঠিকাদারি নেওয়ার মতো কোনো আত্মীয় তাঁর নেই। সাধারণ মানুষের সঙ্গে দলীয় কর্মীদের আচরণ নিয়ে সতর্ক করে তিনি জানান, কোনো কর্মী অনিয়ম বা বেয়াদবি করলে লিখিতভাবে তাঁকে জানালে তথ্যদানকারীর পরিচয় গোপন রেখে তাৎক্ষণিক আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতির প্রত্যাশার মাঝে বাজারে ৮০-৯০ টাকা কেজির সবজি ও ১৫ টাকার ডিমের মতো অস্বাভাবিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী

দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা

আপডেটের সময় : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬