/* */
Dhaka , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় এবার ২০ ইউনিটে বিদ্যুৎ বিল এলো ২৯ হাজার টাকা

মাগুরা প্রতিনিধি: মাগুরার সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের বাসিন্দা বাবু মোল্যার (৫৫) আবাসিক সংযোগে মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ২৯ হাজার ১৩৮ টাকার অস্বাভাবিক বিল আসার ঘটনা ঘটেছে। এর আগে মাগুরার আরেক গ্রাহকের নামে ৫০৬ কোটি টাকার ভুতুড়ে বিল আসার খবর দেশজুড়ে আলোচনার সৃষ্টি করলেও এবার এই নতুন ঘটনায় পুরো মাগুরা শহর জুড়ে আবারও তীব্র তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী বাবু মোল্যা জানান, তার বাড়িতে সাধারণত প্রতি মাসে ২০০ থেকে ২৫০ টাকার মতো বিদ্যুৎ বিল আসে, কিন্তু এবার মাত্র ২০ ইউনিট ব্যবহারের বিপরীতে এই বিশাল অংকের বিল দেখে তিনি অত্যন্ত বিস্মিত ও চিন্তিত হয়ে পড়েছেন। পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বিষয়টি খতিয়ে দেখার কথা বললেও ভুক্তভোগী গ্রাহক অভিযোগ করেছেন যে অফিসে যাওয়ার আগেই তাকে বিল পেপার নিয়ে নানাভাবে হয়রানি করা হয়েছে। একের পর এক এমন অস্বাভাবিক ও অবিশ্বাস্য বিদ্যুৎ বিল আসার ঘটনায় এগুলো নিছক যান্ত্রিক ভুল নাকি উদ্দেশ্যপ্রণোদিত অপতৎপরতা—তা গুরুত্বসহকারে খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :

মাগুরায় এবার ২০ ইউনিটে বিদ্যুৎ বিল এলো ২৯ হাজার টাকা

আপডেটের সময় : ১১:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬