/* */
Dhaka , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদ শিকদারের সহযোগী ২৭ বছর পর গ্রেপ্তার

আইএনবি ডেস্ক: দীর্ঘ ২৭ বছর আত্মগোপনে থাকার পর খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী এবং হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। গত শনিবার রাত ১১টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জয়নাল সরদার (৫৫) বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ আভিযানিক দল খুলনার মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে রূপসা থানায় দায়েরকৃত হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জয়নালকে গ্রেপ্তার করে। ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় দায়েরকৃত যে হত্যা মামলায় এরশাদ শিকদারের ফাঁসি হয়েছিল, জয়নাল সরদার সেই একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

মামলার নথি অনুযায়ী, আদালত জয়নাল সরদারকে হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড) এবং লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরও ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করেছিলেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন এবং আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এসআরবি-৮ জানিয়েছে, তাকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

এরশাদ শিকদারের সহযোগী ২৭ বছর পর গ্রেপ্তার

আপডেটের সময় : ১১:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬