/* */
Dhaka , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট

আইএনবি ডেস্ক: আসন্ন জানুয়ারির অধিবেশনেই জাতীয় সংসদে সংবিধান সংশোধনের বিল তোলা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক সংগঠনের নেতাদের কাছ থেকে সংবিধান সংশোধন বিষয়ে মতামত নেওয়ার সময় তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রস্তাবনায় পরিবর্তন আসায় সংশোধনীটি সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের পূর্বে একটি গণভোটের আয়োজন করা হবে, কারণ সংবিধানে মৌলিক পরিবর্তন আনা হলে গণভোট আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন যে, কোনো ধরনের বিভেদ তৈরি না করে বরং জাতীয় ঐক্যের ভিত্তিতেই সংবিধান সংশোধনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের এই বিশেষ কমিটি গঠিত হলেও, বিরোধী দলগুলো এতে কোনো প্রতিনিধি দেয়নি এবং পরবর্তীতে কমিটিটিকেও প্রত্যাখ্যান করে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট

আপডেটের সময় : ১১:৩০:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬