/* */
Dhaka , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৫

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার কোচ পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য বাসটি রিজার্ভ করেছিলেন। রাতে ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে রওনা হয়। সকালে খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি অগভীর পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন পর্যটক আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসটি পুলিশ জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। বর্তমানে চালক ও হেলপার পলাতক রয়েছেন এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিপর্যয়ে চ্যাটজিপিটি, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

পটুয়াখালীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৫

আপডেটের সময় : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬